১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • রাজশাহীতে অবসর প্রাপ্ত বৈজ্ঞানিকের রহস্যজনক মৃত্যু




রাজশাহীতে অবসর প্রাপ্ত বৈজ্ঞানিকের রহস্যজনক মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১৬:৫৬ | 1066 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অবসরপ্রাপ্ত এক বৈজ্ঞানিক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল হাই (৬৫)। তিনি রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে কর্মরত ছিলেন। রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শ্যামপুর মৌলভিপাড়া এলাকায় তার বাড়ি। শুক্রবার সন্ধ্যায় এই বাড়ি থেকেই আব্দুল হাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথায় জখম রয়েছে। ময়নাত দন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মহানগরীর উপকণ্ঠ কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আবদুল হাই দুটি বিয়ে করেছিলেন। দুইজন স্ত্রীই বাড়িতে ছিলেন। দুপুরে বাড়িতে আবদুল হাইয়ের মৃত্যু হয়। সন্ধ্যায় দাফনের প্রস্তুতি চলছিলো। তখন প্রথম স্ত্রীর স্বজনরা মরদেহ দাফনে বাধা দিয়ে পুলিশে খবর দেন। ওসি আেরা বলেন, মাথায় আঘাত থাকায় অভিযোগ উঠেছে যে আবদুল হাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়। তবে দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন, পড়ে গিয়ে আঘাত পেয়ে ছিলেন হাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET