১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১১ ২০১৮, ১৯:০১ | 724 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহী মহানগরীর টিকাপাড়ায় অবস্থিত কেমিকো ফার্মার ওষুধ কারখানায় আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এবিষয়ে রাজশাহী দমকল বিভাগের সিনিয়র স্টেশন অফিসার নুরল ইসলাম জানান, ওষুধ কারখানার জেনারেটরের কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ওই ভবনে ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কে কারখানাটির শ্রমিকরা বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনে। তিনি বলেন, দমকল কর্মীরা পৌঁছার আগে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দ্রুত কারখানা ও আশেপাশে ছড়িয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জেনারেটারের ত্রুটি জনিত কারনে এই অগ্নিকান্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে জেনারেটারটি পুরোপুরি জ্বলে যাওয়া ছাড়া তেমন বড় ধরনের ক্ষতি হয়নি বলেও জানান দমকল কর্মকর্তা নুরুল ইসলাম।কেমিকো ফার্মার ম্যানেজার আব্দুল হাই জানান, ধারণা করা হচ্ছে সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে ভিতরে কেউ আটকা পড়েনি। সবাই নিরাপদে বের হতে পেরেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET