৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে গর্ভবতী গাভী জবাই, বছুুর উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২৫, ২৩:৫৩ | 717 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বানেশ্বর বাজারে গর্ভবতী গাভী জবাই করে তার পেট থেকে বাছুর উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বহুবার এমন ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে কসাই রিয়াজুল ইসলাম মাংস বিক্রির জন্য একটি গাভী জবাই করেন। কিছুক্ষণ পর দেখা যায়, গাভীটি গর্ভবতী ছিল। বিষয়টি গোপন করার জন্য রিয়াজুল তার সহযোগী রাজুকে দিয়ে জবাইস্থলের পাশেই একটি গর্ত খুড়ে বাছুরটি পুঁতে রাখেন।
এ সময় স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে রাজুকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করেন। খবর ছড়িয়ে পড়তেই বাজারে উত্তেজনা দেখা দেয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গর্ভবতী গাভী জবাইয়ের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারা দ্রুত প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করেছেন।
বানেশ্বর বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযুক্ত কসাই রিয়াজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আওয়ামী লীগ সমর্থক বলেই আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। যেখানে ডাক্তার পরীক্ষা করার পর গ্রাম পুলিশ সিল মেরেছে, সেখানে আমি কোনো অপরাধ করিনি।
এই ঘটনায় এলাকার জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET