১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০১৮, ২০:২১ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর নগরীতে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মহানগরীর খড়বোনা নদীর ধার এলাকা থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই গৃহবধু  হলেন, একই এলাকার সুবহান আলীর স্ত্রী মোসা মেঘলা বেগম (১৮)। নিহত গৃহবধূ মেঘলা বেগম নগরীর মতিহার থানাধীন চর-কাজলা এলাকায় আব্দুর রাজ্জাকের মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত প্রায় এক বছর আগে খড়বোনা নদীর ধার এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে সবহানের সাথে মেঘলার বিয়ে হয়। বর্তনামে তাদের তিন মাসের একটি ছেলে সন্তান রয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জামায় তার শ্বাশুরী নূরেছাকে বলে কে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। এসময় তার মা, দুই বোন, ননদ, ফুফুরা ছেলের বাড়ীতে এসে দেখে মেঘলার লাশ নিজ শয়ন কক্ষে শুয়ে রাখা হয়েছে। নিহত গৃহবধুর বোন চুমকি বেগম জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইতিপূর্বেও মেঘলার ওপর তারা অনেক নির্যাতন চালাতো। গতকাল রাতে তাকে নির্যাতন করেই হত্যা করা হয়েছে। বোয়ালিয়া খানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ জানান, সকাল ১০টার দিকে পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্ত এর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET