২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • রাজশাহীতে পৃথক দুই অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ৬৫ লাখ টাকার হেরোইন-সহ ২জন গ্রেফতার




রাজশাহীতে পৃথক দুই অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ৬৫ লাখ টাকার হেরোইন-সহ ২জন গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২৪, ১৬:০৬ | 749 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে পৃথক দুই অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ৬৫ লাখ টাকার হেরোইন-সহ ২জন গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, সোমবার (২৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় রাজশাহীর বাঘা থানাধীন হেলালপুর এলাকায় অভিযান চালিয়ে ১বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২রাউন্ড গুলি-সহ মোঃ আজিবুল (৩৫), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মোঃ আজিবুল, সে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জামিরা (দক্ষিণপাড়া) এলাকার মোঃ জনাবের ছেলে।
এ ব্যপারে তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপর এক অভিযানে, একই দিন রাত সাড়ে ১১টায় রাজশাহীর গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম হেরোইন-সহ মোছাঃ রাশিদা খাতুন (৫৮), নামের এক নারী মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৬৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য ৬৫ লাখ টাকা।
গ্রেফতার মোছাঃ রাশিদা খাতুন (৫৮), রাজশাহীর গোদাগাড়ী থানার মৃত: শাখাওয়াতের স্ত্রী।
এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে উভয় আসামীকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET