৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ সুমন গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২৫, ০০:৩১ | 665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাঘায় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ মহানগর বিএনপি নেতা সুমন-সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাতে বাঘা পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ সুমন (৪০), তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে এবং মহানগর ২৩ নং ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক ও মোঃ সনেট (৪১), সে একই এলাকাধীন জমশেদ আলীর ছেলে।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, মঙ্গলাবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ জানতে পারেন, বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট নিয়ে দুইজন ব্যক্তি রাজশাহীর দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
জিজ্ঞেসাবাদে গ্রেফতার মাদক কারবারীরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবত চারঘাট-বাঘা থানা এলাকা থেকে গাঁজা, ফেনসিডিল ও মরন নেশা ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকার মাদক সেবি ও বিক্রেতাদের কাছে পাইকারী ও খুচরা ভাবে বিক্রি করে আসছে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET