১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • রাজশাহীতে বৃষ্টিতে গোসল করতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থী নিহত




রাজশাহীতে বৃষ্টিতে গোসল করতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৮ ২০২৩, ২২:৩৩ | 983 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে বৃষ্টিতে গোসল করতে গিয়ে বজ্রপাতে সাহাবুল নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জুন) বিকেল ৫টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন হেতমখাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহাবুল রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহীর মোহনপুর ভাতুড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকেলে বৃষ্টি শুরু হলে সাহাবুল গোসল করতে হেতেমখাঁ এলাকার রাতের মায়া হোষ্টেলের ছাদে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত তিনি গুরুতর আহত হন।
পরে তাকে তার সহপাঠি ও স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের লোকজনকে লাশ হস্তান্তর করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET