৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের দুই সদস্য আহত,আটক ৮

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৮, ১৮:৫৬ | 983 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় গোয়েন্দা পুলিশেরে এক এএসআইসহ দুইজন আহত হয়েছেন। গত সোমবার রাতে নগরীর কাটাখালি থানার মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই মাহবুব ও কন্সটেবল সুজন মিয়া। ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আল-মামুন বলেন, রাতে ফেনসিডিল পাচার করে আনার খবর পেয়ে ডিবি পুলিশের ছয়জনের একটি দল পদ্মা নদীর চরে অভিযান চালায়। এ সময় তারা আক্কাস আলী নামে এক মাদক বিক্রেতাকে ফেনসিডিলসহ ধরে ফেলে। তখন অন্য মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা চালায়। ডিসি আল-মামুন বলেন,মাদক বিক্রেতাদের কাছে হাসুয়া, লাঠি, লোহার পাইপ ছিল। সেগুলো নিয়েই তারা পুলিশের ওপর হামলা চালায়। বেধড়ক পিটুনিতে দুজন গুরুতর আহত হলে পুলিশের অন্য সদস্যরা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তখন মাদক বিক্রেতা আক্কাস পালিয়ে যান। এদিকে, মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম বলেন, সোমবার রাত ৮টার দিকে মহানগরীর কাটাখালি থানার মধ্যচরে ফেনসিডিলের চালান ধরতে যায় ডিবি পুলিশের ৬ জনের একটি দল। এ সময় তারা আক্কাস আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ ধরে ফেলে। তখন অন্য মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা বেধড়ক পিটুনিতে দুজন পুলিশ গুরুতর আহত হলে পুলিশের অন্য সদস্যরা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তখন তারা মাদক ব্যবসায়ী আক্কাসকে ছিনিয়ে নেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ ১১৬ বোতল ফেনসিডিল, একটি দেশীয় শাটার গান, হাঁসুয়া ও লাঠি জব্দ করেছে। সোমবার রাতের ওই ঘটনার পর গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ পর্যান্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা দায়ের করা হয়েছেছ। এসব মামলা হলো পুলিশের ওপর হামলা,অস্ত্র উদ্ধার এবং অপরটি মাদক উদ্ধার। তবে বর্তমানে চর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET