১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীর দামকুড়ায় ভারতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২৫, ০১:০৮ | 692 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ব্রঙ্কোফ-সি সিরাপ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১টায় নগরীর উপকন্ঠ দামকুড়া থানার হাজির বাতান এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ব্রঙ্কোফ-সি সিরাপ জব্দ করে।
শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বৃহস্পতিবার রাতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ চরমাজারদিয়া বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কিছু চোরাকারবারি হাজির বাতান এলাকার মাঠ দিয়ে নিষিদ্ধ ভারতীয় মাদক পাচারের চেষ্টা করবে। এমন তথ্যের ভিত্তিতে হাজির বাতান এলাকার অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সরাপের ব্যাগ ফেলে দ্রুত মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ব্রঙ্কোফ-সি সিরাপ জব্দকৃত করা হয়। জব্দকৃত নিষিদ্ধ সিরাপ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET