৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীর পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী ফারুক গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৫ ২০২৫, ২২:৪৬ | 724 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ফারুক শেখ (৩৪) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার র‌্যাব।
বুধবার (১৪ মে)দুপুর পৌনে ৩টায় পুঠিয়া থানাধীন শিবপুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ ফারুক শেখ (৩৪), সে পুঠিয়া থানার শিবপুরহাট এলাকার মোঃ মন্টু শেখের ছেলে।
বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের প৫াঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বুধবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় পুঠিয়া থানাধীন শিবপুরহাট হতে
নাটোরগামী মহাসড়কের পার্শ্বে জনৈক মাদক কারবারী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে
অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থাএন অভিযান চালিয়ে ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী ফারুক শেখকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার ফারুকের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি
মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রেফতার মাদক কারবারীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET