, , ,

শিরোনামঃ-




রাজশাহী মহানগরীতে ছাত্রলীগ নেতা সিফাত-সহ গ্রেফতার ২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৮ ২০২৫, ২০:১৫ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহানগরীতে অভিযান চালিয়ে রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিফাত-সহ ২৬ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদী সিফাত (২৬), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার বড় কুঠিপাড়া এলাকার মোঃ সেলিম শেখের ছেলে এবং রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, ও ছাত্রলীগ কর্মী তাওহীদ তিতুমীর ওরফে শেখ মোহাম্মদ (২০), সে একই থানার হেতেমখাঁ এলাকার মোঃ মামুনের ছেলে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ছাত্রলীগ নেতা সিফাত ও কর্মী তাওহীদকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। এছাড়াও নগর পুলিশের অভিযানে ২৪ জন গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য অপরাধে ১১ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET