প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার আজ দুপুর ২টার দিকে রাজশাহী মহিলা কলেজে পরীক্ষা দিতে আসেন ছাত্রলীগ নেত্রী প্রিয়া। ওই সময় তাকে দেখে মহিলা কলেজ ছাত্রীরা তাকে আটকে রাখে। পরে তাকে মারধর করে বোয়ালিয়া মডেল থানা পুলিশে সোপর্দ করে। এসময় প্রিয়া চিৎকার করে স্লোগান দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রিয়া। এসময় তাকে অনন্য পরীক্ষার্থীরা চিনে ফেললে । পরীক্ষার কেন্দ্রে হট্টগোল বেঁধে যায়। পরে কলেজের শিক্ষকেরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যপারে জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।






