৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • রানীশংকৈলে কুলিক নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু 




রানীশংকৈলে কুলিক নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু 

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২৪, ০২:৩৫ | 746 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে  কুলিক নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
১৪ এপ্রিল (রবিবার) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে ঈদ উপলক্ষে ইয়াসমিন  নানীর বাড়িতে বেড়াতে এসেছে।  আজ দুপুরে ইয়াসমিন ও তসলিমা নদীতে গোসল করতে যায়। কিন্তু তাদের গোসলের ঘটনা কেউ জানতো না । পরে পরিবারের কেউ তাদের সন্ধান না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে কুলিক নদীর পানিতে দুজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।নিহত শিশু দুজন হলেন খঞ্জনা এলাকার ইব্রাহিমের মেয়ে ইয়াসমিন (১০) ও দিনাজপুর স্টেশন এলাকার ইউসুফ আলীর মেয়ে তসলিমা (০৯) ।এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি সোহেল রানা জানান, নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET