, , ,

শিরোনামঃ-




রানীশংকৈলে বিশ্ব শিক্ষক দিবস পালিত।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০২৪, ০১:০৬ | 737 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল বিশ্ব শিক্ষক দিবস পালিত করা হয় ।
এ উপলক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) রানীশংকৈল ডিগ্রি কলেজ থেকে একটি বর্ণাঢ্য ‌র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাধ্যমিক শিক্ষা অফিসার ও আয়োজক কমিটির সদস্য সচিব তোবারক হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, রানীশংকৈল আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শিক্ষক সোহেল রানা,সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক, অধ্যক্ষ আনোয়ারুল হক, অধ্যাপক শাহাজাহান আলী,অধ্যাপক প্রশান্ত বসাক,প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি সদস্য প্রধান শিক্ষক ইয়াকুব আলী, দৈনিক কালবেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা,  প্রধান শিক্ষক সালাউদ্দিন আহম্মেদ,বাবর আলী,
ফেরদৌস আলম মানিক,সহকারী শিক্ষক তহিদুল ইসলাম ও রেজাউল করিম, প্রমুখ। এছাড়াও র‍্যালি আলোচনা সভায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ স্তরের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
 সভায় বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থা বৈষম্যসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET