১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • রামগড়ের সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুইয়ার ইন্তেকাল




রামগড়ের সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুইয়ার ইন্তেকাল

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৫, ২১:৪০ | 669 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভুইয়া (ফরহাদ) (৫০) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে চট্টগ্রামে প্রথম জানাজা এবং পরে রামগড়ের নিজ গ্রাম শুভপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

শহীদুল ইসলাম ভুইয়া ২০১৮ সালে খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে বিএনপির মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ছিলেন।
তিনি স্থানীয় সাপ্তাহিক বিন্যাস পত্রিকার সম্পাদক ও রামগড় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET