৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রামু চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৮, ২০:৪৩ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হালিম মোঃ জয়, কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজারের রামুতে চালককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বাগানের ভিতর মরদেহ দেখতে পায় স্থানীয় জনতা। নিহত সিএনজি (অটোরিক্সা) চালক দুদু মিয়া (৫৮) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।
খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তি হিসেবে মরদেহ উদ্ধার করে এবং তা অনলাইন ও ফেসবুকে ছবি প্রকাশ করে। ছবি দেখে নিহতের স্বজনরা রামু থানায় ছুটে এসে মৃতদেহ শনাক্ত করেন।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনছুর জানিয়েছেন, নিহত দুদু মিয়া সিএনজি চালক। শনিবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চক্র তাকে হত্যা করে সিএনজি গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। তিনি আরো জানান, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে সিএনজি গাড়িটি ছিনতাই হয়েছিলো। পরে ছিনতাইকারিরা চালক দুদু মিয়াকে হত্যা করে রামু রাবার বাগানে মৃতদেহ ফেলে দেয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, খবর পেয়ে রবিবার সকাল দশটায় তিনি রাবার বাগানের পাশর্বর্তী স্থানে গিয়ে মৃতদেহটি দেখতে যান। তবে ওই সময় কেউ মৃত ব্যক্তির পরিচয় পায়নি। নিহত ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন আছে এবং গলায় সাদা রশি পেছানো ছিলো।
নিহত দুদু মিয়ার স্বজনরা জানান, দুদু মিয়া প্রতিদিন সিএনজি (অটোরিক্সা) চালিয়ে বাড়ি ফিরতেন। শনিবার রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রবিবার অনলাইন নিউজ ও ফেসবুকে ছবি দেখে তারা থানায় গিয়ে এ ঘটনা জানতে পারেন।
এদিকে চালককে নৃসংশভাবে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের খবরে সর্বত্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এনিয়ে আতংকিত পরিবহন চালক-শ্রমিকরা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET