, , ,

শিরোনামঃ-




র‍্যাবের অভিযানে আনোয়ারায় প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার ।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০১৮, ২০:০৯ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আনোয়ারা প্রতিনিধি:-  চলমান এইচএসসি-২০১৮ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী এক যুবক কে আটক করেছে র‍্যাব ৭। র‌্যাব ৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দক্ষিন পরুয়াপাড়া গ্রামস্থ আবুল কালামের বসত ঘরে  প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য চলমান এইচএসসি-২০১৮ পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে সরবরাহ করছে। এর তথ্যের ভিত্তিতে ০৯ এপ্রিল ২০১৮ ইং  রাত অনুমানিক  ২ ঘটিকার সময় র‌্যাব ৭ এর একটি  দল উক্ত  স্থানে অভিযান পরিচালনা করে। এসময় দক্ষিণ পরুয়া পাড়া গ্রামের  বাসিন্দা মোহাম্মদ অাবুল কালামের ছেলে মোহাম্মদ ওবাইদুল্লাহ ওরফে ওবাইদুল (১৮) আটক করে। আটককৃত ওবাইদুলের কাছে চলমান এইচএসসি পরীক্ষা-১৮ এর প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল সেট এবং ০৪ টি সীম কার্ডসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী ওবাইদুলকে ব্যাপক জিজ্ঞসাবাদে জানা যায় যে, ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে তার প্রথম যোগাযোগ হয় এবং পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ এর মাধ্যমে অন্যান্য গ্রুপের সাথে সে যুক্ত হয়। এ সমস্ত গ্রুপের এ্যাডমিনদের সাথে তার গভীরতা গড়ে উঠে  এবং তাদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ পূর্বক পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের নিকট হতে বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করে ইন্টানেটের মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে জড়িয়ে পড়ে। র‍্যাব’র জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, এই চক্রটি আরো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এবং সে নিজেও এরকম একটি গ্রুপ এর অ্যাডমিন। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET