১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শিশু নিহত, চালক আটক।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০১৯, ১৯:৫৫ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার বিকালে পৌর শহরের আটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক চালক মামুন হোসেন ও গাড়িটি আটক করে পুলিশের হস্তান্তর করেন।
নিহত মারিয়া আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী এলাকার নিজাম উদ্দিনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মারিয়া তাঁর মায়ের সাথে লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াবাজার এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে আসেন এই সময় সিএনজি থেকে নেমে রাস্তÍা পারাপার সময় দ্রুতগামী পিকআপটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় স্কুল ছাত্রী মারিয়া। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গাড়ি ও চালককে আটক করে পুলিশে দিয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পিকআপ ও চালককে আটক করা হয়েছে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET