সৈয়দ মুন্তাছির রিমন :
অনেক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে শিক্ষা , শান্তি ও আদর্শের পতাকাবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (সিলেট)কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৪ অক্টোবর রবিবার সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপম ও সাধারন সম্পাদক সাকির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিহাব উদ্দিন কে সভাপতি ও হামিদুর রহমান কে সিনিয়র সহ-সভাপতি এবং সুজন খানকে সাধারন সম্পাদক করে ৫৬ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন করা হয় এবং এই কমিটি আগামী ২ মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেয়ার জন্যও বলা হয়। নবগঠিত কমিটির সভাপতি শিহাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও তা চর্চার মাধ্যমেই রয়েছে প্রকৃত মানুষ হবার উপায়। জাতির জনকের আদর্শ বাস্তবায়নে ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ সর্বদা কাজ করে যাবে। সিনিয়র সহ-সভাপতি হামিদুর রহমান বলেন জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন ও দেশের ছাত্র সমাজের কাছে বঙ্গবন্ধুর আদর্শের বাণী পৌছে দেয়া আমাদের সকলের কর্তব্য। আমাদের নতুন কমিটির সকলে ,সে উদ্দেশ্যেই কাজ করে যাবো। উল্লেখ্য নবগঠিত কমিটির সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি মৌলভীবাজারের রাজনগর থানার বাসিন্দা।









