১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে ৮ শ্রেণির ছাত্রের মৃত্যু




শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে ৮ শ্রেণির ছাত্রের মৃত্যু

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০২৫, ০০:০২ | 712 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শায় বিদ্যুৎস্পস্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত রাসেল ওই গ্রামের উত্তরপাড়ার আনারুল মন্ডলের ছেলে। সে সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো। নিহতের পরিবারসুত্রে জানা গেছে, স্কুলের ছুটির দিন হওয়ায় পিকনিক করার উদ্দেশ্য রাসেল ও কয়েকজন বন্ধু মিলে ওই গ্রামের মাঠে আম বাগানে কাঠখড়ি কুড়াতে গিয়েছিল। আম গাছের ভাঙ্গা ডালপালা নিয়ে আসার সময় অসাবধানতায় রাসেল ওই বাগান দিয়ে যাওয়া বিদ্যুৎ এর তারে স্পর্শ হয়ে জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের জিম্বায় মরদেহটি দাফন করতে অনুমতি দেওয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET