যশোরের শার্শায় ব্যবসায়ীর কাছে তিন লক্ষ টাকা চাঁদাদাবীর অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক বাগআঁচড়া বাজারের রুহুল আমিন টুটুল ড্রাইভারের ছেলে। এ ঘটনায় বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে।
মামলায় ব্যবসায়ী রুহুল আমিন অভিযোগ করেন, গত ২১ জুলাই তার ছেলে মাসুদ পাভেজ রিজভী (২১) বাগআঁচড়া কলেজ রোড দিয়ে বাজারে আসছিলেন। এ সময় জনৈক্য ইসমাইলের চায়ের দোকানের সামনে তার ছেলেকে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮/১০জন দূর্বৃত্ত গতিরোধ করে। তখন অবিযুক্তরা বলেন তোর বাপ বাগআঁচড়া বাজারের একজন বড় ব্যবসায়ী এ জন্য তোর বাবাকে বলিস আমাদের তিন লক্ষ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় তোর সহ তোর বাবাকে যেখানে পাবো সেখানে ফেলে মারপিট করবো। এ সময চাঁদাবাজরা রিজভীকে বেদম ভাবে মারপিট করে।
এ ঘটনার পর রিজভীর পিতা রুহুল আমীন প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ আরও ৮/১০ জনের নামে শার্শা থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করে।
বুধবার(২৪শে জুলাই) মামলার প্রধান আসামী আব্দুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে পুলিশ।
উল্লেখ্য, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে বাগআঁচড়া বাজার এলাকায় মাদক সেবন, চাঁদাবাজী, ইফটিজিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজী মামলায় আব্দুর রহমান নামে এক যুবককে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Please follow and like us:










