মাহবুবুল আলম,শাহজাদপুর(সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীতে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।শাহজাদপুরের যমুনা নদীর পানি ২৪ ঘন্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিক হচ্ছে।
দ্রুতগতিতে পানি বৃদ্ধির ফলে শাহজাদপুরের নিম্নাঞ্চলগুলোতে অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।আর মাত্র ৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে।
ইতোমধ্যে শত শত একর রোপা আমন ও সবজি ক্ষেত ডুবে গেছে।এভাবে পানি বৃদ্ধি পেলে ভয়াবহ বন্যা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
শাহজাদপুরের পোরজনা,কৈজুরী,গালা ইউনিয়নসহ যমুনার তীর এবং নিম্নাঞ্চলের মানুষে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে।
সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রতজিত কুমার সরকার জানান,৩/৪ দিন ধরে যমুনার পানি অল্প অল্প বৃদ্ধি পেলেও গত শনিবার থেকে পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।তিনি আরো বলেন,শনিবার রাত থেকে রোববার রাত ১০টা পর্যন্ত ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।









