১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে বেনাপোলে আনন্দ মিছিল




শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে বেনাপোলে আনন্দ মিছিল

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০১৮, ১০:৪০ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জোষ্ঠ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধান মন্ত্রী  শেখ  হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে বন্দর নগরী বেনাপোলে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ মেয়র লিটনের নেতৃত্বে  এক বর্নাঢ্য র্র্যালী  ও আনন্দ মিছিল বের করে।
বৃহ্সপতিবার বিকালে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে  র্র্যালী  টি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় নেতা কর্মীরা ” শুভ শুভ শুভ দিন” শেখ হাসিনার জন্মদিন’ শ্লোগানে আনন্দ মিছিলটি মুখরিত করে তোলে।
আনন্দ মিছিল শেষে বেনাপোল পৌর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীদের উদ্দেশ্য এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র লিটন বলেন, জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন তাই তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বেঁচে থাকলে দেশ উন্নত হবে। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্প্রক্ত ছিলেন। বর্তমানে শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ তৃতীয় বিশ্বের একন বিচক্ষন বিশ্বনেতা হিসেবে অবতীর্ন হয়েছেন নতুন ভুমিকায়।
গনতান্ত্রিক রাজনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব জনগনের কাছে আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার , জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর  আতœস্বীকৃত খুনীদের বিচার পার্বত্য চট্রগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ডিজিটাল বাংলাদেশ নির্মাণসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি।
এ সময় র্র্যালীতে অংশ নেয় বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহাবয়ক আহসান উল্লাহ মাষ্টার, শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, অর্থ সম্পাদক খোদাবক্স, শার্শা উপজেলা সাংস্কৃতিক ফোরামের নেতা আমিনুর রহমান,বেনাপোল পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফফার সরদার, বেনাপোল পৌর কাউন্সিলার সাহাবুদদ্দিন মন্টু,আওয়ামীলীগ নেতা মোজাফফার হোসেন, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতা জাকির হোসেন আলম,  শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন সহ বিভিন্ন নেতৃবিন্দ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET