১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ দেয়ার দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ




শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ দেয়ার দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৭ ২০২১, ১৭:০২ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন লকডাউন বা শাটডাউনকালে শ্রমজীবী মানুষের মাঝে পর্যাপ্ত ত্রান দেয়ার দাবীতে বরিশালে নগরীতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে গতকাল রবিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা বাসদ আহবায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্ট নেতা দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, সোহেল মৃধা, সাইফুল ইসলাম, শানু আক্তার ও কাজল দাস সহ অন্যান্যরা।

বক্তারা করোনাকালে লকডাউন বা শাটডাউনের সময় শ্রমজীবী মানুষের মাঝে পর্যাপ্ত ত্রান সহায়তা দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান। ত্রান সহায়তা ছাড়া লকডাউন বা শাটডাউন পুরোপুরি কার্যকর হবে না বলে তারা বক্তব্যে বলেন। ত্রান সহায়তা না দিলে শ্রমজীবী মানুষ অন্নের সন্ধানে রাস্তায় বের হতে বাধ্য হবে বলেও হুশিয়ারী দেন তারা।

এর আগে একই দাবীতে নগরীর ফকির বাড়ি রোডের বাসদ কার্যালয় চত্ত¡র থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করে।

অপরদিকে নগরীর কাউনিয়া বিসিক শিল্প নগরীতে করোনাকালে বন্ধ থাকা খান সন্স টেক্সটাইল মিল খুলে দেয়া সহ বকেয়া বেতন পরিশোধের দাবীতে ডা. মনিষা চক্রবর্তীর নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET