১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরের অর্ধ ডজন মামলায় আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার




শ্রীপুরের অর্ধ ডজন মামলায় আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ২১:৩৩ | 988 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী আশরাফুল ইসলাম ওয়াসিমকে (৩৭) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বুধবার দুপুর ১টার দিকে তাকে শ্রীপুর থানা হেফাজতে আনা হয়। মঙ্গলবার রাতে শ্রীপুরে ফেরার পথে কক্সবাজারের একটি টিকিট কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ওয়াসীম শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ী এলাকার মো. নাজিম উদ্দিন মাস্টারের ছেলে।

শ্রীপুর থানা সুত্র জানায়, অভিযুক্ত ওয়াসীম চলতি বছরের মার্চ মাসে বহিরাগত অনুসারীদের নিয়ে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের ওপর হামলা ও মারধোর করে।

অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় ওয়াসীমের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়। একই মাসে বিশেষ ক্ষমতা আইনে সহযোগীদেরসহ শ্রীপুর থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে আরেকটি মামলা করে। এরই কিছুদিন পর শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুর ওপর হামলার ঘটনায় আরেকটি মামলা হয়। গত নভেম্বর মাসে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা এলাকায় প্রোস্টার এ্যপারেলস লিমিটেডের (চায়না) শ্রমিক বহনকারী বাস চালকের স্ত্রী ১৮ নভেম্বর সোমবার রাতে একটি মামলা দায়ের করেন।

১৯ নভেম্বর প্রোস্টার এ্যপারেলস লিমিটেডের (চায়না) শ্রমিক বহনকারী বাসের ঠিকাদারদের পক্ষে মো. ইউসুফ প্রধান গাড়ী ভাংচুর ও চাঁদা দাবীর অভিযোগে একটি মামলা করেন। অনুরূপ ঘটনায় একই কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফারুক আহম্মেদ কারখানায় আইন বহির্ভূত আধিপত্য প্রয়োগ ও মাস্তানীর অভিযোগ এনে আরেকটি মামলা করেন। এছাড়াও ওয়াসীমের নামে শ্রীপুর থানায় একটি নারী নির্যাতন মামলা রয়েছে বলেও জানিয়েছে শ্রীপুর থানা পুলিশ। মামলায় অভিযুক্তরা হলেন- শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী পৌরসভার কলেজপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান জুয়েল, শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি প্রার্থী ও নাজিম উদ্দিন মাস্টারের ছেলে আশরাফুল ইসলাম ওয়াসিম, তাদের সহযোগী মামুন, সেলিম মুন্সী, শাকিল, খলিল, শামীম, রিফাত, শাকিল-২, সুজন, সৌরভ, ওরভ, সোহেল, জসীম, ফাহাদ, শিশির দে, আল আমীন, দেলোয়ার, খোরশেদ আলম, ইমরান, শাকিব, জাকির হোসেন ও অজ্ঞাতনামা কমপক্ষে ৩০জন সহযোগী।

যুবলীগের নেতৃত্ব দেয়ার পরও অতি সম্প্রতি জাতীয়করণকৃত শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ক্যম্পাসে অধ্যক্ষের ওপর হামলা করে তাকে কলেজে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, এ ঘটনায় তিনি মামলা দায়েরের পর থেকে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। শিক্ষা মন্ত্রনালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে এসব বিষয়ে তিনি লিখিত অভিযোগও করেছেন। নিরাপত্তার অভাবে তিনি কলেজ ক্যাম্পাসে যাতায়াত করতে পারছেন না।

শ্রীপুরে তার নিজ বাড়িতে থেকে কলেজের সকল কাগজপত্রে স্বাক্ষর করছেন বলে সাংবাদিকদের জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET