১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শ্রীপুরে ইজিবাইক চার্জ দেওয়ার সময় মা-ছেলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত




শ্রীপুরে ইজিবাইক চার্জ দেওয়ার সময় মা-ছেলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০১৮, ১৮:৪০ | 750 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-  গাজীপুরের শ্রীপুরে ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া (বকুলতলা) গ্রামের জালাল উদ্দিনের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সদরের আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৫৫) ও তাঁর ছেলে সেলিম মিয়া (২০)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, আনোয়ার হোসেন প্রায় তিন বছর আগে কাজের সন্ধানে নেত্রকোনা থেকে স্ব-পরিবারে গাজীপুরের শ্রীপুরে আসে। তারা পৌরসভার কেওয়া গ্রামের জালাল উদ্দিনের বাড়িত ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। পরে আনোয়ার হোসেন এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে। মা এবং ছেলে স্থানীয় নাকিব স্পিনিং মিলে শ্রমিকের চাকুরী নেয়। বৃহস্পতিবার সকালে ছেলে সেলিম মিয়া ইজিবাইক চার্জ দেয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। মা সেলিনা আক্তার ছেলেকে বাঁচাতে হাত ধরে টান দিলে মা-ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET