১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে কারখানার ভেতর আটকে শ্রমিক নির্যাতন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০১৮, ২০:৫৩ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটি গ্রামে সিআরসি টেক্সটাইল মিলস্ লিমিটেড নামের কারখানার ভেতর শ্রমিক আটক রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। কারখানা কর্তৃপক্ষ শুক্রবার সকালে থেকে কারখানার প্রায় ২৫-৩০জন শ্রমিককে কোয়াটারে আটকে নির্যাতন করেন। পরে সাংবাদিকরা শনিবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার খবরে তাদের কে কারখানায় কাজে যোগদানে বাধ্য করান।

কারখানার শ্রমিক রিং অপারেটার মোমতাজ উদ্দিন, মুন্নী, ফয়সাল ও সাবিনা আক্তার জানান, দীর্ঘদিন যাবৎ কারখানায় শ্রমিক পদে কাজ করলেও পারিবারিক নানা সমস্যায় চাকুরীটি ছেড়ে দিতে চাইলে কারখানা কর্তৃপক্ষ তা মানতে নারাজ। নির্ধারিত সময় ও সরকারী ছুটিসহ বিভিন্ন বন্ধেরও দিনেও জোর করে কাজ করাতে বাধ্য করা হয়। মাসিক স্বল্প বেতনে কাজ করলেও নানা অজুহাতে মাস শেষে তা আবার কেটে রাখা হয়। আবার একদিন একটু দেরিতে আসলেই ঐদিনের হাজিরা অনুপস্থিত দেখিয়ে ১২শ টাকা বেতন থেকে কর্তন করা হয়। সঠিক সময়ে বেতন দেয়া হয় না। এদিকে কোন শ্রমিক কারখানার কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করলে কারখানার ওয়েষ্ট্রিজ ব্যবসায়ী আব্দুল মালেক মাষ্টার শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ করেন শ্রমিকরা।
মোমতাজ উদ্দিনের বোন তাহমিনা আক্তার ইভা জানান, ভাইকে কারখানা ভেতর আটকে নির্যাতনের খবরে শনিবার সকাল থেকেই কারখানার বাইরে অপেক্ষা করলেও তাকে দেখা করার সুযোগ দেয়া হয়নি। এদিকে পরিবারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার ভাইয়ের মোবাইলটি পর্যন্ত কেড়ে নেয়া হয়। পরে স্থানীয় সংবাদকর্মীদের সহায়তায় তার ভাই মোমতাজ উদ্দিনকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক চাকুরী করেন। এদের অধিকাংশ শ্রমিকদের বয়স ১৮ বছরের নিচে। এদের সহজ ও স্বল্প বেতনে নিয়োগ দেয়া যায় বিধায়, কারখানা কর্তৃপক্ষ প্রাপ্ত বয়স্ক শ্রমিকদের চাইতে অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের নিয়োগে আগ্রহ বেশি থাকে।
এদিকে কারখানার মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার আরিফুল ইসলাম জানান, শ্রমিকদের অভিযোগ সঠিক নয়। শ্রমিকরা কারো দ্বারা প্রণোদিত হয়ে এসব অভিযোগ করেছে। শিশুশ্রম বিষয়ে তিনি জানান, যাদের বয়স ১৮বছরের নিচে ও দেখতে শিশুর মতো হলেও প্রকৃতপক্ষে তারা শিশু শ্রমিক নয়। তাদের বয়সের প্রমাণপত্র দেখেই নিয়োগ দেয়া হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET