১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে গভীর রাতে বাড়ীতে হামলা প্রাইভেটকারে আগুন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০১৮, ২০:২৩ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- শ্রীপুরে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্য দুস্কৃতিকারীরা গভীর রাতে বাড়ীতে হামলা করে প্রাইভেটকারে আগুন দেয়। এলাকাবাসী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করেন। গত ১৬ জানুয়ারী দিবাগত গভীর রাতে পৌর এলাকার উজিলাব গ্রামে পৌরবিএনপি’র নেতা সিরাজ উদ্দিন আকন্দের বাড়ীতে হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে সিরাজ উদ্দিন আকন্দ বাদী হয়ে অজ্ঞাত নামা দুস্কৃতিকারীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, রাত আড়াইটার দিকে ১০/১২জন দুস্কৃতিকারী প্রথমে বিএনপি নেতা সিরাজ উদ্দিন আকন্দ (৬০) কে হত্যার উদ্দেশ্যে দরজা ধাক্কা ধাক্কি করে তাকে বাইরে বের হতে বললে তিনি ভয়ে বের হননি । এ সময় দুস্কৃতিকারীরা বাড়ীর উঠানে থাকা একটি প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ পুড়ে যায়। নেতার পুত্রবধূ ঘরের জানালা দিয়ে আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশ পরিদর্শন করেছেন।
সিরাজ উদ্দিন আকন্দ জানান, রাজনৈতিক প্রতিহিংসা করে কেউ এ ঘটনা ঘটাতে পারে। তিনি প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET