৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০১৮, ২৩:৫৩ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে জঙ্গল থেকে আমিনুল ইসলাম (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে এলাকাবসীর মাধ্যমে খবর পেয়ে তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের কলাবাগান রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ময়মনসিংহ জেলার তারা কান্দা উপজেলার মাসকন্দা গ্রামের করম আলীর পুত্র । সে পেশায় একজন অটোরিক্সা চালক। উপজেলার ধনুয়া এলাকায় চাঁন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন স্ব-পরিবারে। নিহতের মা জানান, সন্ধ্যার পর অটোরিক্সা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি। সবজায়গায় খোজাখঁজি করে না পেয়ে দুপুরে ছেলের মৃত্যুর খবর শুনতে পাই।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয়রা উত্তর পেলাইদ দোখলা-শিমুলতলী সড়ক সংলগ্ন জঙ্গলে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে অন্য কোন স্থানে হত্যা করে লাশ গভীর রাতে জঙ্গলে ফেলে রেখে যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET