৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু




শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৮ ২০২৩, ১৯:৫০ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে জাহিদ (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ পাগলা থানার পাইথল গ্রামের তাজউদ্দিনের ছেলে। তার বাবা টেপিরবাড়ী এলাকায় ভাড়া থেকে অটো চালাত। জাহিদ মুলাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান,দুপুরে জাহিদ ও তার দুই বন্ধু পুকুরে গোসল করতে যায়। এ সময় জাহিদ পুকুরের পানিতে ডুব দিলে প্রায় পনের ফিট গভীরে পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা তাকে না উঠতে দেখে দৌড়ে বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে তাকে উদ্ধার করে, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET