১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৮:০৫ | 759 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় বকেয়া বেতনের দাবিতে ব্যানবীজ লিমিটেড নামের এক কারখানার শ্রমিকরা মাওনা-বরমী-গফরগাঁও আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে। বুধবার দুপুর দুইটার দিকে কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিলে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে বিকাল চারটার দিকে তারা সড়ক থেকে চলে যায়।

কারখানার একাধিক শ্রমিকরা জানান, কারখানায় তাদের গত আগষ্ট মাসের বেতন ও উৎসব ভাতা বকেয়া পড়েছে, একাধিকবার পরিশোধের জন্য তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন ভাতা পরিশোধ করছেন না। পাশাপাশি বকেয়া বেতনের কথা বললে তারা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর বেতন ভাতা দেয়ার কথা ছিল। গত দুই মাস ধরে বেতন ভাতা না পেয়ে বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন। তাই বাধ্য হয়েই তাঁরা সড়কে অবস্থান নিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের গিভেন্সী ক্যাম্পের পরিদর্শক হাবিব ইস্কান্দার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব:) শরীফ মাহমুদ জানান, নানা ধরনের প্রতিবন্ধকতায় শ্রমিকদের বেতন বকেয়া পড়েছে, তবে বকেয়া বেতন খুব দ্রুত সময়ে পরিশোধ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET