১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে শিশু নির্যাতনের অভিযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০১৮, ১৭:১১ | 719 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কেওয়া পূর্বখন্ড গ্রামে প্রতিবেশী চাচা এক শিশুকে (৯) ধর্ষন করেছেন। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহষ্পতিবার শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষনে অভিযুক্ত চাচা একই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আজাহার হোসেন (৩০)।

শিশুর পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যার দিকে নিজ বাড়ির পাশে খেলাধুলা করার সময় আজাহার হোসেন শিশুটিকে চকলেট দিয়ে ফুসলিয়ে নিয়ে যায়। সারারাত খোঁজাখুঁজি করে শিশুটিকে পাওয়া যায়নি। বৃহষ্পতিবার অভিযুক্ত আজাহার হোসেন শিশুকে বাড়ির পাশে রেখে যায়। পরে নির্যাতনের শিকার শিশুটি পরিবারের সদস্যদের কাছে তাকে ধর্ষনের ঘটনা জানায়। বৃহষ্পতিবার রাতে শিশুর মা বাদী হয়ে শ্রীপুর থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, অভিযোগটি আমলে নেয়া হয়েছে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। তবে আইনি সকল প্রক্রিয়া চলমান রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET