২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ষাটগম্বুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শিশু বরণ অনুষ্ঠিত




ষাটগম্বুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শিশু বরণ অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২৪, ১৫:২০ | 708 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত বাগেরহাটের ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদ সংলগ্ন ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শিশু বরণ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিশুদের আগমন উপলক্ষে প্রত্যেক কোমলমতি শিশুর হাতে ফুল তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিষ্টি বিতরণ করা হয় এ অনুষ্ঠানে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ষাট গম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাওলাদার ময়েন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুন্দরঘোণা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আব্দুল ওহাব, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাবেক বিজিবি কর্মকর্তা শেখ আজিজুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবতী বালা দাসের সার্বিক তত্ত্বাবধায়নে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন্ত সেন, নুসরাত জাহান, মনোতোষ দাস, কিশোর কুমার, চৈতালি দেবনাথসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET