১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সরকারকা মাল দরিয়ামে ঢাল নড়াইলের নবগঙ্গা নদী দখল করে বহুতল ভবন নির্মান!




সরকারকা মাল দরিয়ামে ঢাল নড়াইলের নবগঙ্গা নদী দখল করে বহুতল ভবন নির্মান!

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০১৮, ১৯:০২ | 735 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের নবগঙ্গা নদীর জেগে ওঠা জমি দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের নাকের ডগায় নদী দখল করে বহুতল ভবন নির্মান করলেও প্রশাসনের তেমন কোন মাথা ব্যাথা নেই বলে এলাকাবাসীর অভিযোগ। মনে হচ্ছে সরকারকা মাল দরিয়ামে ঢাল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি নদী দখল বন্ধের দাবি জানান। যে কোন জমি নদীতে ভেঙ্গে গেলে উহা ১৯ ৫০সালের প্রজাস্বত্ব আইনের ৮৬/৮৭ ধারায় সরকারের খাস জমি হিসেবে গন্য করার বিধান রয়েছে। তারপরও নদীর জেগে ওঠা জমি একেরপর এক দখল হতে থাকলে অচিরেই নদীর অস্তিস্ত বিলীন হয়ে যাবে। ভবনের নির্মান কাজ অব্যাহতভাবে চলছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,নবগঙ্গা নদীর জমি দখল করে নড়াইলের লক্ষীপাশা গ্রামের মৃত ইসহাক শেখের ছেলে ডা.গোলাম মোস্তফা বহুতল ভবনের নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসি যথাযথ কর্তৃপক্ষকে নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার দাবি উত্থাপন করেছেন। পাশাপাশি ওই এলাকার সুধী সমাজ জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে নদী দখল মুক্ত করারও জোর দাবি রেখেছেন।
এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেনকে মুঠোফোনে বুধবার (২৫ এপ্রিল) নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান,‘সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করে দেখা গেছে বৈধ কাগজপত্র থাকা ব্যক্তি মালিকানাধীন সম্পতিতে ভবন নির্মান করা হচ্ছে।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET