মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের সলঙ্গায় মোবাইল ফোনে গোপনীয় ছবি ধারণ ও ব্লাক মেইল করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টাসহ নগদ ৫০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১জুলাই) দুপুরে সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের শ্রী রমন চন্দ্র সরকারের ছেলে সাগর সরকার (৪০),কর্তৃক একই মহল্লার শ্রী প্রশান্ত মন্ডলের মেয়ে শ্রী সাগরিকা রাণী রায় (৩০),কে পূর্ব পরিকল্পিত ভাবে তার অজান্তে খারাপ ছবি ধারণ করেছে বলে মিথ্যা অপবাদ দিয়ে অনৈতিক কাজে রাজি করানোর ভয় দেখিয়ে মিথ্যা অপচেষ্টায় লিপ্ত ছিলো সাগর। তার কথায় অনৈতিক কার্যকলাপ না করায় ছবি তার স্বামীকে দেখাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে সম্মানহানীসহ লোক সমাজে প্রতিক্ষন্ন করার ভয় দেখি অনৈতিক কাজে বাধ্য করানোর জন্য চাপ সৃষ্টিসহ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নগদ ৫০ হাজার টাকা দাবী করে সাগর। ভুক্তভোগী গৃহবধূ সাগরিকা রানী জানান, সাগর সরকার আমার প্রতিবেশি হওয়ার সুবাদে প্রায় আমার স্বামীর বাড়িতে আসা-যাওয়া করত। সেই সুবাদে আমার অজান্তে গোপনে ছবি ধারণ করেছে বলে মিথ্যে অপবাদ লুটিয়ে প্রতারণা মাধ্যমে অনৈতিক কার্যকলাপ করার মিথ্যে অপচেষ্টা চালায়। সাগরের এমন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় খারাপ ছবি আমার স্বামীকে দেখাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে অনৈতিক কাজে বাধ্য করানোর জন্য চাপ সৃষ্টি করে। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তীতে বিষয়টি দামাচাপা দেয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা দাবী করে সাগর। বিষয়টি আমি এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের জানালে তারা আমাকে আইনের আশ্রয় নিতে বলে।পরে আত্মীয় -স্বজনদের সহযোগিতায় থানায় হাজির হয়ে মামলা দায়ের করি।
এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলক জানান,বিষয়টি পুনরায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:









