, , ,

শিরোনামঃ-




সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে বিএনপি বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০১৮, ২০:৪১ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও সংবাদদাতা : সারাদেশের ন্যায় বিএনপি মহাসচিবের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পুলিশি বাঁধা অতিক্রম করে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
০৩ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মো. নুর-করিমের সভাপতিত্বে, জ্বালাময়ী সংগ্রামী বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ওবায়দুল্লাহ্ মাসুদ, আরো বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক শারিফুল ইসলাম শারিফ, দপ্তর সম্পাদক মামুন-উর-রশিদ মামুন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ-সম্পাদক হাসান মাহমুদ মামুন, থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুব দলের আহব্বায়ক চৌঃ মাহেবুল্লাহ আবু নূর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন,  এবং জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মো.কায়েস।
এছাড়াও বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET