১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সালাম নগরে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান




সালাম নগরে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০১৮, ১৩:৪১ | 793 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কাজী ইফতেখারুল আলম:-  ফেনীর দাগনভূঁঞা উপজেলার ভাষা শহীদ সালাম নগর গ্রামে ভাষা শহীদ সালাম স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হুদা।
 
জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান,দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা,দাগনভূঁঞা পৌর মেয়র ওমর ফারুক খাঁন। 
 
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের,রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন,মাতুভূঁঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন প্রমুখ।
 
সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সালাম পরিবার,দাগনভূঁঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি সহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
 
অতিথিবৃন্দ ভাষা শহীদ সালাম প্রথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের কাজের উদ্বোধন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET