১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সিরাজগঞ্জে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ, যাত্রীদের দূর্ভোগ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০১৯, ২০:৫৪ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সিরাজগঞ্জে রায়গঞ্জের ভূইয়াগাতিতে একটি ব্রিজ ভেঙে ডেবে যাওয়ায় ঢাকা – বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল ।যান চলাচল বন্ধ থাকায় ব্রিজের দুপাশে যানযট প্রকট আকার ধারণ করেছে। কিছু গাড়ি যাত্রী নেমে দিয়ে ব্রিজ পাড় হচ্ছে ঝুঁকি নিয়ে। আর ভাড়ি যানবাহন গুলো দুপাশে থেমে রয়েছে।
সরেজমিনে দেখা যায় ঢাকা – বগুড়া মহাসড়কের ফোরলেনের নির্মাণ কাজ চলছে। ৭০ বছর পূর্বে নির্মাণ করা ঐ ব্রিজের নির্মাণ কাজ চলছে পার্শবর্তী কোন বাইপাস রাস্তা নির্মাণ না করেই। এতে পুরাতন ব্রিজের পাশ থেকে মাটি উত্তোলনের ফলে ব্রিজ ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
বড় ধরনের দূর্ঘটার আশঙ্কা থাকতে পারে ভেবে সলঙ্গা থানা, হাটিকুমরুল হাইওয়ে থানা, রায়গঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাণপন চেষ্টায় মহাসড়কটি যানযট মুক্ত হয়। সড়ক পরিবহণ বিভাগ সার্বোক্ষনিক ব্রিজটির তদারকি করছেন বলে জানা গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোঃ আখতারুজ্জামান জানান দীর্ঘদিন ধরে রাস্তার ফোরলেনের কাজ চলায় ব্রিজটি কয়েকদিন আগেই আংশিক ডেবে যাওয়ায় এবং অতিরিক্ত যানবাহন চলাচলের জন্য আজ আরো ডেবে গিয়ে এ ঘটনা ঘটে।
পরিবহন শ্রমিকরা দ্রুত যানচলাচলের ব্যবস্থা করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET