১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সিরাজগঞ্জে সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ২২:০৫ | 994 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক “সময়ের আলো” পত্রিকার ১ম বর্ষপূর্তি ও ২য় বছরে পদার্পন উপলক্ষে সিরাজগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রাত্রী ৮টায় সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কার্যালয়ে জেলা প্রতিনিধি মো. রেজাউল করিম এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। আলোচনা সভায় চৌবাড়ি ড. সালাম জাহানারা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. হাসান ইমাম এর সভাপতিত্বে এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, এ্যাড. রফিক-উল আজিজ, এ্যাড. রেজাউল করিম রাখাল, দৈনিক বর্নিক বার্তার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মৌলভী নজরুল ইসলাম, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি এইচ.এম মোকাদ্দেস প্রমূখ। উক্ত অনুষ্ঠানে দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খাঁন হীরা, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ, চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার হিরক গুন, দৈনিক যুগের কথা সিনিয়র স্টাফ রিপোর্টার এ.এইচ মুন্না, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা আইনজীবি সহকারি সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, দৈনিক স্বদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি এম এ মালেক, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শাহরিয়ার পারভেজ জিকো, বাংলাদেশ পোস্ট এর জেলা প্রতিনিধি এস.এম আব্দুল মান্নান সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET