, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ জেলা পরিষদ’র উপ-নির্বাচনে শামীম তালুকদার’র বিপুল ভোটে বিজয়ী




সিরাজগঞ্জ জেলা পরিষদ’র উপ-নির্বাচনে শামীম তালুকদার’র বিপুল ভোটে বিজয়ী

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২৪, ১৬:৫১ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ জেলা পরিষদ’র উপ-নির্বাচনে জিপ গাড়ি প্রতীকের শামীম তালুকদার (লাবু) বিপুল ভোটে বিজয় লাভ করেছে।

শনিবার ৯ মার্চ বিকা‌লে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সিরাজগঞ্জ এর মোহাম্মদ শহিদুল ইসলাম বেসরকারিভাবে জীপ গাড়ি প্রতীকের শামীম তালুকদার লাবু কে বিজয়ী ঘোষনা ক‌রেন।

সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে জেলার মোট ৭টি পৌরসভা ও ৯টি উপজেলা পরিষদ, ৮৩ টি ইউনিয়নের মোট ১১৯৬ জন ভোটার তাদের ভোট প্রদান ক‌রেন। নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকা‌লে সম্মেলন ক‌ক্ষে থে‌কে ফলাফল ঘোষণা শেষে জীপ গাড়ি প্রতীকে শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মকবুল হোসেন মুকুল ঘ‌োড়া প্রতি‌কে ৫০৬ ভোট পান।

উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ৯ মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন সম্পূর্ণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET