১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সিরাজগঞ্জ শাহজাদপু‌রে চলছে বেপরোয়া অবৈধ বালু উত্তোলন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২৪, ১৯:০৮ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের শৈলজানা বেনুটিয়া গ্রামে ম‌দিনার প‌থে ও আল‌ভি আরাভ লোড ড্রেজার বসিয়ে ভাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সরজমিনে দেখা যায় ফেব্রুয়ারী মাস জু‌রে প্রকাশ্যে দিবারাত্রীর ২৪ ঘন্টা অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

এ যেন দেখার কেউ নেই। মাঝে মাঝে প্রশাসনের অভিযান হলেও, অভিযানের খবর আগেই জানতে পেরে শটকে পড়েন বালু‌খে‌কোরা। আবার পুনরায় শুরু করেন অবৈধভাবে বালু উত্তোলনের কাজ।

শাহজাদপুর উপজেলার শৈলজানা বেনুটিয়া গ্রামের আফসার আলী বলেন, অবৈধ বালু উত্তোলনকারী বালুখেকোরা আগে রাতে বালু উত্তোলন করলেও বর্তমানে ক্ষমতার জোরে দিবারাত্রি ২৪ ঘন্টাই জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

এব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। আমি অভিযোগ পেলাম আগামীকাল কঠোরভাবে অবৈধ বালু উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করব।

টাঙ্গাইলের নৌ এস‌পি মোঃ হারুন শেখ বলেন, নদীপথে অবৈধভাবে উত্তোলনের কোনো সুযোগ নেই। অভিযোগ পেলাম অবৈধ বালু উত্ত‌োন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET