১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • সুনামগঞ্জের  তাহিরপুর টাঙ্গুয়ার হাওরপাড় জিনারিয়া হাওরে এক কৃষকের রোপিত এক‘শ করচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা




সুনামগঞ্জের  তাহিরপুর টাঙ্গুয়ার হাওরপাড় জিনারিয়া হাওরে এক কৃষকের রোপিত এক‘শ করচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ১৪:১০ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সুনামগঞ্জের তাহিরপুর টাঙ্গুয়ার হাওরপাড় জিনারিয়া হাওরে এক কৃষকের রোপিত এক‘শ করচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এলাকাসী ও করচ গাছের মালিক তাহিরপুর উপজেলা শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠাবুকা গ্রামের প্রাক্তন ইউপি সদস্য শাহজাহান মিয়া জানান, তার রোপিত চারশত করচ গাছের মধ্যে এক‘শ করচ গাছ একই গ্রামের দুর্বৃত্ত গিয়াস উদ্দিন, মোশারফ, মুজাম্মিল ও মুবাশি্বর গংরা তাদের দলবল নিয়ে বৃহস্পতিবার দুপুরে উপড়ে ফেলে। সংবাদ শুনে শুক্রবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, স্থানীয় সাংবাদিক, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান।

এ বিষয়ে অভিযুক্ত পাঠাবুকা গ্রামের গিয়াস উদ্দিন ও মুবাশ্বির বলেন, করচ গাছ তার জায়গার উপর লাগানো হয়েছে তাই তিনি উপড়ে ফেলেছেন।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু বলেন, একজন কৃষকের রোপিত করচ গাছ উপড়ে ফেলা নিঃসন্দেহে একটি গর্হিত কাজ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, গাছ উপড়ে ফেলার বিষয়টি আমি সরেজমিন দেখেছি। গাছের মালিককে বলেছি দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয়ার জন্য। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET