সরকারি এস.সি.বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শওকত আলী আহমেদ আইসিটি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণে নিউজিল্যান্ড যাচ্ছেন। পক্ষকাল ব্যাপি তিনি সেখানে অবস্থান করবেন।
শওকত আলী আহমেদ সুনামগঞ্জ জেলার আইসিটি মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন মডারেশন ও মূল্যায়ন বিষয়ক মাস্টার ট্রেইনার, কারিকুলাম মাস্টার ট্রেইনার, বেসিক টিচার্স ট্রেনিং (ইঞঞ) মাস্টার ট্রেইনার, অ২র কর্তৃক ঘোষিত ওঈঞ৪ জেলা এম্বাসেডর,

সুনামগঞ্জ জেলা মাল্টিমিডিয়া শিক্ষক গ্রুপের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তিনি এর আগে সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কানাইঘাট মালিক নাহার কলেজ, সিলেট ও শাহজালাল ইউনিভার্সিটি স্কুলে শিক্ষকতা করেছেন। সফলভাবে তার এ ট্রেনিং সমাপ্ত করার জন্য তিনি সবার কাছে দোয়াপ্রার্থী।









