৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সুনামগঞ্জে হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড 

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : জুলাই ২৪ ২০২৫, ২২:০৮ | 689 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২০১১ সালের সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আফতাবনগর ইউনিয়নের মনোহরপুর গ্রামের আমজাদ আলীকে হত্যার অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড ও বাকি আসামিকে খালাস দিয়েছেন আদালত।

 

সাজাপ্রাপ্তরা হলেন, মনোহরপুর গ্রামের আঃ ওয়ািহদ এর ছেলে আব্দোস সোবহান, আবদুল খালেক, আবদুস সোবহান এর ছেলে আবদুল কাদির, আবদুল মতলিব এর ছেলে গিয়াস উদ্দিন, আবদুস সোবহান এর ছেলে আবদুল করিম, ইয়াকুব আলীর ছেলে  সুরুজ আলী,  সিরাজ আলী, আবদুল খালিক এর ছেলে  সোহেল, ও আবদুস সোবহান এর স্ত্রী  মকবুলা বিবি ওরফে মাহবুবা।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ কামাল খাঁন এই আদেশ প্রদান করেন।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের  ৬ সেপ্টেম্বর ইং তারিখে সকাল সাড়ে দশটায় প্রতিপক্ষের হামলায় মারা যান আমজদ আলী। ওই ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের পিতা- মছদ্দর আলী। প্রায় ১৪ বছর বিচারকাজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে এই হত্যা  মামলার রায় ঘোষণা হয়।

 

আসামিপক্ষের আইনজীবী হানিফ সোলাইমান বলেন, আমরা এই রায়ে সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপীল করব। আমরা আশাবাদী উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET