১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সৃজিত-মিথিলার বিয়ে

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১১:১৩ | 920 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জনপ্রিয় অভিনেত্রী, সংগীতশিল্পী রাফিয়াথ রশিদ মিথিলাকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। এমন খবর এর আগে শোনা গেলেও আজ শুক্রবার সন্ধ্যায় বিয়ে করছেন সৃজিত-মিথিলা। ভারতীয় গণমাধ্যম এই সময়’কে আজকের বিয়ের খবর নিশ্চিত করেছেন পাত্র-পাত্রী দু’জনই।

দুই দেশের দুই তারকার এ বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। ঢাকা থেকে নিয়ে গেছে ২ কেজি ওজনের ৪টি ইলিশ।

বিয়েতে উপস্থিত থাকবেন সৃজিতের মা, দিদি, অভিনেতা রুদ্রনীল, শ্রীজাত, যীশু, নীলাঞ্জনা, অনুপম ও প্রিয়া। এছাড়া মিথিলার বাবা-মা ও মিথিলার মেয়ে আয়রাও থাকবে।

এছাড়া বিয়ে প্রসঙ্গে বলা হয়েছে, আজ সন্ধ্যা রেজিস্ট্রি বিয়ে হচ্ছে। বিয়ের অনুষ্ঠান বেশ বড় করে পরে পালন করা হবে।

বিয়ের বিষয়ে সৃজিত বলেন, যদিও ঘটনাটা ঘটছে ভারতবর্ষে, কিন্তু ঘটা উচিত ছিল কলম্বিয়ায়। কারণ বিয়েটা হচ্ছে রেজিস্ট্রি করে।

মিথিলা বলেন, আমি আর সৃজিত আমরা দুজনেই কাজ পাগল মানুষ। আবার দুজনেই ভীষণ অলস। এটা বলে বোঝানো যায় কিনা জানি না। এতেই আমাদের আসল মিল।

এর আগে সর্বপ্রথম চলতি বছরে একাধিক প্রতিবেদনে সৃজিত-মিথিলার প্রেমের গুঞ্জনের খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়া। এরপর সদ্য সমাপ্ত বাংলাদেশের ফোক ফেস্টে একসঙ্গে দেখা মিলেছিল সৃজিত-মিথিলাকে। সে সময়ই গুঞ্জন ছিল, বিয়ের প্রস্তাব নিয়ে ঢাকাই এসেছেন সৃজিত।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেটি নির্মাণ করেন সৃজিত আর মডেল হয়েছিল মিথিলা। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET