৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • সেতুর অভাবে স্কুলে যেতে পারে না মাটিরাঙ্গা হেমঙ্গ কার্বারী পাড়ার শিক্ষার্থীরা-দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবী




সেতুর অভাবে স্কুলে যেতে পারে না মাটিরাঙ্গা হেমঙ্গ কার্বারী পাড়ার শিক্ষার্থীরা-দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৯ ২০১৮, ১৭:৩০ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্মেদ, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:- পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড পুর্ব খেদাছড়া হিরণ মিয়ার দোকান থেকে হেমঙ্গ কার্বারী পাড়া যাতায়াতের সংযোগস্থলে একটি সেতু নির্মাণ জরুরী। স্বল্প সময়ে যাতায়াত করা যায় বলে পাহাড়ে ঘেরা এই প্রত্যন্ত জনপদের লক্ষী মোহন চাকমা পাড়া, সুধীর কুমার পাড়া, শিবুরাম পাড়া, মাইসা ছড়াসহ প্রায় ৫ পাড়ার মানুষের একমাত্র নির্ভরতা এই রাস্তাটি। প্রায় ৪/৫ হাজার বসবাসরত মানুষের চাহিদার বিষয়টি বিবেচনা করে ৫ বছর পুর্বে বেলছড়ি ইউনিয়ন পরিষদ কর্তৃক উপরে কাঠের ছাউনি ও নীচে কংক্রিটের পিলার দিয়ে একটি সেতু নির্মাণ করা হলেও তা খর¯্রােতা বন্যার পানি ভেঙ্গে নিয়ে গেছে দু-বছর আগে। এখন সেতু না থাকায় বর্ষা মৌসুমে স্কুল-কলেজ ও মাদ্রাসা মক্তবের শিক্ষার্থী যাতায়াত, হাসপাতালে রোগী আনায়ন ও জরুরী প্রয়োজনে ডা: যাতায়াত-সহ ওপারের কৃষকদের আম,কলা,কাঁঠালসহ উৎপাদিত বিভিন্ন কৃষিজপণ্য বাজারে নিতে পারছেন কৃষকরা।

সরেজমিনে এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: আহসান উল্লাহ এই প্রতিনিধিকে জানান, শীতকালে পাঁয়ে হেটে চলাচল সম্ভব হলেও বর্ষা মৌসুমে সব ধরনের চলাচল বন্ধ থাকায় চরম দোর্ভোগে পোহাচ্ছে এখানকার মানুষ। তিনি একটি সেতু নির্মানের দাবী জানিয়ে সংশ্লিস্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী ও সরকারী চাকুরিজীবি হিরেন্দ্র বিকাশ ত্রিপুরা বলেন, আমি বর্ষাকালে লুঙ্গি পড়ে সাঁতার কেটে খাল পার হয়ে কর্মস্থলে আসতে পারলেও শিশু শিক্ষার্থীরা তা পারে না , তখন এই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শিক্ষার্থীরাই স্কুলে অনুপস্থিত থাকতে হয়। তিনি শিক্ষা মানুষের মৌলিক অধিকার যা সবার পাওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে একটি সেতু নির্মানের দাবী করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET