১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • স্বাগতম ক্লাবকে হারিয়ে ফাইনালে নীলফামারী সদর শান্তিনগড় ফুটবল একাদশ




স্বাগতম ক্লাবকে হারিয়ে ফাইনালে নীলফামারী সদর শান্তিনগড় ফুটবল একাদশ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০১৮, ১৭:৩৪ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে স্বাগতম ক্লাবকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে নীলফামারী সদর শান্তিনগড় ফুটবল একাদশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ শিংরোড রত্নিবাড়ী শান্তি সংঘ স্পোটিং ক্লাব।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে মুখোমুখি হয় স্বাগতম ক্লাব এবং নীলফামারী সদর শান্তিনগড় ফুটবল একাদশ ।
এতে ১-০ গোলে টুনিরহাট স্বাগতম ক্লাবকে নীলফামারী সদর শান্তিনগড় ফুটবল ক্লাব পরাজিত করে । এই জয়ে ফাইনালে পা রেখেছে নীলফামারী সদর শান্তিনগড় ফুটবল একাদশ।
গত মঙ্গলবার অন্য সেমিফাইনালে ফুটবল খেলোয়ার এসোসিয়েশন গাইবান্ধা দলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠেছে শিংরোড রত্নিবাড়ী শান্তি সংঘ স্পোটিং ক্লাব।
আগামী ৯ অক্টোবর ফাইনালে নীলফামারী সদর শান্তিনগড় ফুটবল একাদশের মুখোমুখি হবে শিংরোড রত্নিবাড়ী শান্তি সংঘ স্পোটিং ক্লাব।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক মিজানুর রহমান বলেন, মাদক, জঙ্গী এবং দুর্নীতি মুক্ত সমাজ গঠনের লক্ষে এই খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET