২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • হাজী নোয়াজ আলী ট্রাষ্ট ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯




হাজী নোয়াজ আলী ট্রাষ্ট ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১৫:৪৭ | 959 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের প্রয়াত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব জয়নাল আবেদীনের পিতা হাজী নোয়াজ আলী ট্রাষ্ট ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯ তৃতীয় বারের মতো সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাদাঘাট রহমানীয়া আওয়ামী দাখিল মাদ্রাসায় উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়।
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, হাজী নোয়াজ আলীর ছেলে হাজী ফজলুল হক, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও বাদাঘাট সরকারী কলেজ অধ্যক্ষ জুনাব আলী, যুগ্ম আহবায়ক নরুল ইসলাম ,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, বাদাঘাট রহমানীয়া আওয়ামী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ড মৌলানা তাজুল ইসলাম,
আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক চির রঞ্জন তালুকদার, বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব, হাজী নোয়াজ আলী ট্রাষ্ট ফাউন্ডেশন মেধা বৃত্তি পরিক্ষার সদস্য সচিব কাশতাল চরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ্ আলম, বিশিষ্ট বালি পাথর ব্যাবসায়ী মোশাহিদ তালুকদার প্রমুখ।
হাজী নোয়াজ আলী ট্রাষ্ট ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক হোসেন আহমদ রাজা জানিয়েছেন, বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৪২জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করেছে। এর মধ্যে ২ ইউনিয়নে টেলেন্টপুলে ১৬জন, সাধারণ গ্রেডে ৩৬জন করে মোট ৫২জন শিক্ষার্থীকে বৃত্তি প্রধান করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET