দিনাজপুরের হিলিতে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।
আজ দিবাগতরাত সাড়ে ১২ টায় হাকিমপুর উপজেলার ফকিরপাড়া মাঠ থেকে ডেক্সন ট্যাবলেট ৮২,০০০টি ও প্যারোপটিন ট্যাবলেট ১০,০০০টি উদ্ধার করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলার ফকিরপাড়া অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ট্যাবলেটগুলো ফেলে পালিয়ে যায়।
আটককৃত ট্যাবলেট এর আনুমানিক সিজার মূল্য ২৭,৬০,০০০/- (সাতাশ লক্ষ ষাট হাজার) টাকা। আটককৃত মালামাল হিলি শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Please follow and like us:









