আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
“উন্নয়নের অভিযাত্রায় ,অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হিলিতে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলায় গিয়ে শেষ হয়।
র্যালী শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিড়িও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় এ মেলার উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেল অফিসার আখিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরি, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন প্রমুখ।









